Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সারা দেশে বৃষ্টির আভাস

সারা দেশে বৃষ্টির আভাস

 অনলাইন ডেস্ক    ২৬ জুন, ২০২৪ ০৯:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

সারা বাংলাদেশে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলে আজ বুধবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।  

আরও পড়ুন: চিলির বিপক্ষে আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়...

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অনলাইন ডেস্ক