Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

 নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ, ২০২৫ ২১:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 87 বার

যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও প্রশাসেনর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ অফিসারগণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুন এবং গাংনী উপজেলা প্রেস ক্লাব পুর্ষ্পাঘ্য অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ও অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহম্মেদসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

এসময় পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, হাইস্কুল ফুটবল মাঠে কুঁচকাওয়াজ, বীর মুক্তযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক