প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গত বুধবার (২৭ মার্চ) রাতে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।
তিনি মরহুমা নাজমা রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: যেভাবে জানা যাবে ঢাবির ভর্তি পরীক্ষার ফল...
নাজমা রহিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকে ভূষিত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী।
গত বুধবার বিকেল ৩টার সময় রাজধানীর একটি হাসপাতালে মারা যান নাজমা রহিম।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































