Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কোটা ইস্যু সমাধানে সংবাদ সম্মেলনে আসছে ছাত্রলীগ

কোটা ইস্যু সমাধানে সংবাদ সম্মেলনে আসছে ছাত্রলীগ

 অনলাইন ডেস্ক    ১১ জুলাই, ২০২৪ ১১:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 63 বার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের মধ্যে ‘জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা ও কোটার যৌক্তিক সমাধান’ নিয়ে সংবাদ সম্মেলনে আসছে ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (১০ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে, কোটাব্যবস্থা সংস্কার করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবারও বিকেল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।

তারা বলেন, ‘শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পেতে পারেন। নাতি-নাতনিরা নন।’

এদিকে বুধবারের ব্লকেড কর্মসূচিতে, মহাসড়ক ও রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়।

ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে কয়েক দিন ধরেই সড়ক, মহাসড়ক ও ট্রেনে চলাচলকারীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

অনলাইন ডেস্ক