Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 অনলাইন ডেস্ক    ৪ জানুয়ারী, ২০২৪ ১৪:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার হলো ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৯ হাজার ৭৪১ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার ৮৪৯ জন রয়েছেন।

ইসি জানিয়েছে, মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি ও চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রি, জরিমানা ১৫ হাজার টাকা...

সেই তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

এবার ভোট হবে ২৯৯ আসনে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে। ইসি জানিয়েছে, ২৮ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচন করছেন।

অনলাইন ডেস্ক