Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দায়িত্ব গ্রহণ করলেন ইবির নবনিযুক্ত প্রক্টর ড. শাহীনুজ্জামান

দায়িত্ব গ্রহণ করলেন ইবির নবনিযুক্ত প্রক্টর ড. শাহীনুজ্জামান

 ইবি প্রতিনিধি    ৬ অক্টোবার, ২০২৪ ১১:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩০ তম প্রক্টর হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে অনুষদ ভবনে অবস্থিত প্রক্টর অফিসে এই দায়িত্বগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও পরিবহন প্রশাসক, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট’সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক ও একাধিক সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বগ্রহণ করা প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বহিরাগতমুক্ত, বৈষম্যহীন, মাদকমুক্ত সুশৃঙ্খল একটি ক্যাম্পাস উপহার দিতে চাই’।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্বোধন...

উল্লেখ্য, গত ০২ অক্টোবর উপাচার্য কর্তৃক অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগদান করা হয়।

এর আগে, ২৯ তম প্রক্টর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৭ই আগষ্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।

ইবি প্রতিনিধি