মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার উপশাখায় গতকাল মঙ্গলবার প্রতিবেশী উৎসবের আয়োজন করে আই এফ আই সি ব্যাংক পি এল সি।
সারাদিন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে মনোমুগ্ধকর। নানা ধরনের পিঠার সমাহার ছিল উক্ত অনুষ্ঠানে। উপশাখার আশপাশের ব্যাবসায়িকগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ উৎসবে উপভোগ করেন।
মেহেরপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাদেকুল্লা এর সভাপতিত্বে ও উপশাখা ইনচার্জ উম্মে নুসরাত বেগমের পরিচালনায় এই অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়।
আরও পড়ুন: আসলাম হোসেন শিহিরের জানাজা ও দাফন সম্পন্ন...
এ সময় উপস্থিত ছিলেন, কাষ্টমার সার্ভিস ম্যানেজার মোঃ কাজী আতাউল, মার্কেটিং এন্ড সেলস্ মেহেদি হাসান, বারাদি বি এ ডি সি এর ডি ডি কে এম মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট অফিসার মনিলুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম, মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানসহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যতম সংগঠক সাজু মুন্সি প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































