Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে নগদ অর্থসহ ৬৭টি মোবাইল উদ্ধার

মেহেরপুরে নগদ অর্থসহ ৬৭টি মোবাইল উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ, ২০২৪ ২২:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

মেহেরপুরে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৬৭টি মোবাইল ফোন ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় বিকাশে ভুলে চলে যাওয়া ১ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন জেলা পুলিশ।

মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গত রবিবার (১০ মার্চ) দুপুরের এসব উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান বলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম নাজমুল হক, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকস টিম, মেহেরপুর জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের নিকট থেকে ভুলক্রমে বিকাশে চলে যাওয়া সর্বমোট ১ লক্ষ ১৮হাজার টাকা ও বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৬৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।


উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ সাইফুল আলমসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

এরপরে ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক