Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

গাংনীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

 নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল, ২০২৪ ১০:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড নামক স্থানে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় যাত্রীবাহি বাসের ধাক্কায় মেনুয়ারা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহত মেনুয়ারা ছাতিয়ান গ্রামের খালপাড়ার হাবিবুর রহমানের স্ত্রী।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন আলী বলেন, মেনুয়ারা খাতুন সন্ধ্যার দিকে ছেলের দোকানে পান পৌঁছে দেয়ার জন্য বাড়ি থেকে গ্রামের বাজারে বের হয়েছিলেন।

ওই সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিকফিল্ড এলাকার সড়কে উঠলে, কুষ্টিয়ার দিকে আসা দ্রুতগতির এক যাত্রীবাহি বাস মেনুয়ারাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়।

পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বামন্দী বাজারের একটি ক্লিনিকে নেয় যায়। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া যাওয়ার সময় পথেমধ্যে মারা যান তিনি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যাত্রীবাহী বাসটির পরিচয় সনাক্ত করা হয়েছে চালক ও তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক