Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে মোটরসাইকেল ধাক্কায় আইনজীবী নিহত, আহত ৪

গাংনীতে মোটরসাইকেল ধাক্কায় আইনজীবী নিহত, আহত ৪

  তরিকুল ইসলাম    ১৮ ডিসেম্বার, ২০২৪ ১৮:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 75 বার

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মোটরসাইকেল ধাক্কায় আইনজীবী রোমানা আক্তার ছবি (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। নিহত রোমানা আক্তার ছবি মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকার ১০ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিকুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয়(২৩)।

স্থানীয়রা জানান, রুমানা আক্তারকে বহনকারী মোটরসাইকেলটি মেহেরপুর দিক থেকে আসছিল এবং গাংনী থেকে একটি মোটরসাইকেল মেহেরপুরে দিকে যাচ্ছিল। গাড়াডোব নাকম স্থানে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মেহেরপুর গামী মোটরসাইকেলটি রুমানাকে বহনকারী মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ এ সংঘর্ষে ৪ জন রাস্তায় ছিটকে পড়ে। এরে মধ্যে উপজেলার বাশবাড়িয়া থেকে মেহেরপুর গামী একটি পালসার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুমানাকে ধাক্কা দিয়ে তারা সড়কে ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরো জানা গেছে, আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তরিকুল ইসলাম