Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

গাংনীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক    ২৯ আগষ্ট, ২০২৪ ১০:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

মেহেরপুরের গাংনীতে বুধবার রাতে সাপের কামড়ে কিরন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় সাপে তাকে কামড়ে দিলে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, কিরন গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামের বর্ডার পাড়ার ওহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ কিরন বুধবার রাতে তার মায়ের সাথে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে হঠাৎ কিরনের মুখ দিয়ে সাদা আকারে লালা বের হতে দেখে তার মা।

ছেলের এমন অবস্থা দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে কিরনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কিরনের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ।

নিজস্ব প্রতিবেদক