আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ৭৪মেহেরপুর-২ (গাংনী) আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ৭৪মেহেরপুর-২ (গাংনী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু সালেহ ডাঃ মোঃ নাজমুল হক সাগরের হাতে (নৌকা) প্রতীক তুলে দেন।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনকে (ট্রাক) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে প্রতীক বরাদ্দ...
এছাড়াও তৃণমূল বিএনপি’র প্রার্থী আব্দুল গণীকে (সোনালি আঁশ), এনপিপির প্রার্থী গোলাম রসুলকে (আম), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আল ফারুককে (ডাব), জাতীয় পার্টির প্রার্থী কেতাব আলীকে (নাঙ্গল) ও মোঃ শাহজালালকে (ছড়ি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন, সরকারি রিটারিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা ও জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিল্লাহ।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































