Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঈশ্বরদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঈশ্বরদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 অনলাইন ডেস্ক    ১৫ জুলাই, ২০২৩ ১৮:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

নাটোর-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলার সামনে আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার সময় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন ও আহত হয়েছেন অন্তত দশ জন।

স্থানীয়রা জানান, আজ সকালে রাজশাহী থেকে রাব্বি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল এবং একই সময়ে বিপরীত মুখী দ্রুতগামী একটি ট্রাক নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিল। মুলাডুলির আমতলা অতিক্রম করার সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা অনুষ্ঠিত...

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

তিনি আরও জানান, আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ এলাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি করা হয়েছে।

অনলাইন ডেস্ক