Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আমাকে ব্যারিস্টার ভাই ডাকবেন: সুমন

আমাকে ব্যারিস্টার ভাই ডাকবেন: সুমন

 অনলাইন ডেস্ক    ৮ জানুয়ারী, ২০২৪ ১৭:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচিত হওয়ার পরে তিনি এমপি সাহেব বলে সম্বোধন করতে নিষেধ করেছেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পরে রোববার রাতে উৎসুক জনতার মাঝে প্রতিক্রিয়া জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নির্বাচিত হয়ে সুমন বলেন, দুইটা জিনিস করবেন না। আজ থেকে কেউ আমাকে এমপি সাহেব বলে ডাকবেন না। যারা আমার বড় তারা সুমন ডাকবেন, যারা আমার ছোট তারা ব্যারিস্টার ভাই বা সুমন ভাই বলে ডাকবেন। আরেকটা জিনিস, আমাকে প্রধান অতিথি করা হলে কোনো জায়গায় আমার জন্য বড় চেয়ার রাখা যাবে না, সবার চেয়ার থাকবে সমান।

আরও পড়ুন: ঢাকা আসনে নৌকার প্রার্থী হয়েও বিজয়ী হলেন যারা...

ব্যারিস্টার সুমন আরও বলেন, বেসসরকারি ফলাফলের হিসাবে আমি প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী। বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার কারণে আমার ভয় হচ্ছে। বেশি ভোটে জেতার কারণে আমার কাছে দায়িত্ব অনেক বেড়ে গেছে।

এই দায়িত্বটা আমি ঠিকমতো পালন করতে পারব কিনা সেই ভয়। আমার হাতে এখন প্রায় আট লাখ মানুষ। তাদের ভাগ্য বদলে দেয়ার কথা আমি বলেছি। এটা নিয়ে আমি অনেক বেশি প্রেশার অনুভব করছি।

হবিগঞ্জ-৪ আসনের ১৭৭টি কেন্দ্রে ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী টানা দুইবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

অনলাইন ডেস্ক