Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খাগড়াছড়িতে মাদকদ্রব্যসহ ১ জন গ্রেফতার

খাগড়াছড়িতে মাদকদ্রব্যসহ ১ জন গ্রেফতার

 মোঃ আনোয়ার হোসেন জীবন    ২১ জুন, ২০২৪ ১১:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড় থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের একটি চৌকস দল রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় রামগড় বাজারস্থ ফেনীর লাইন যাত্রী ছাউনির সামনে খাগড়াছড়ি টু বারৈয়ারহাট গামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্যসহ মোঃ আনোয়ার হোসেন (৫৫) গ্রেফতার করে।

আরও পড়ুন: চীনে ভয়াবহ বন্যায় ৯ জনের মৃত্যু...

জেলা-নোয়াখালীর নিকট হতে অবৈধ ১১ লিটার অবৈধ দেশীয় তৈরি মাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রামগড় থানায় মামলায় রুজু প্রক্রিয়াধীন এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মোঃ আনোয়ার হোসেন জীবন