Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু আর নেই

আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু আর নেই

 নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ, ২০২৪ ১১:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে বোরহান উদ্দিন চুন্নু গত শুক্রবার রাত ১১ টার সময় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এর আগে, ঢাকাতে অবস্থানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে বোরহান উদ্দিন চুন্নুকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম বোরহান উদ্দিন চুন্নু আমঝুপি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।

আরও পড়ুন: সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ...

বোরহান উদ্দিন চুন্নু তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তার বাবা প্রয়াত ডা. মহিউদ্দিনও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বোরহান উদ্দিন চুন্নুর লাশ আজ শনিবার (৯ মার্চ) সকালে নিজ বাসা আমঝুপি গ্রামে এসে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক