Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা সড়ক অবরোধ

গাংনীতে গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা সড়ক অবরোধ

 তরিকুল ইসলাম    ২৮ সেপ্টেম্বার, ২০২৪ ০০:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 81 বার

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে বাজারের ব্যবসায়ীরা। আজ শনিবার গাংনী বাসস্ট্যান্ডে সকাল ৯ থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ীরা।

ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীরা বলছেন,গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের ভবন রয়েছ। নকসা অনুয়ায়ী জেলা পরিষদের ভবন ভেঙ্গে গোলে চত্বর করার কথা থাকলেও মূল নকশা বাদ দিয়ে সড়ক ও জনপদ বিভাগ নতুন নকশার মাধ্যমে জেলা পরিষদ ভবন বাদ দিয়ে দায়সারা গোল চত্বর সড়ক নির্মাণ কাজ করছে। ফলে গোলে চত্বর থেকে বঞ্চিত হচ্ছে গাংনী এলাকাবাসী।

এছাড়া অবরোধকারীরা তাদের দাবির প্রেক্ষিতে ৭২ ঘন্টা আল্টিমেটাম দেন।

এদিকে,মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাৎক্ষনিক ভাবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে,অবরোধকারী ও ব্যবসায়ীরা অবরাধ তুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

তরিকুল ইসলাম