Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শঙ্কামুক্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, বাসায় যেতে পারবেন আজ

শঙ্কামুক্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, বাসায় যেতে পারবেন আজ

 অনলাইন ডেস্ক    ১৩ জুন, ২০২৪ ১১:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তিনি আজ বৃহস্পতিবার (১৩ জুন) হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন এবং বাসায় ফিরতে পারবেন।

ড. মোমেন মঙ্গলবার (১২ জুন) দুপুর ২টার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট থেকে হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, দুপুরে সিলেট নগরীর চামেলিবাগে টিলা ধসে তিনজন নিহতের পরিবারকে সমবেদনা জানাতে সিলেট যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে দুপুর ২টার সময় সিলেট সদর উপজেলা পরিষদে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। পরে বিকেলে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নেয়া হয়।

আরও পড়ুন: হজের আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার...

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত।আজ বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।

এ দিকে, ঢাকার সিএমএইচএ তাকে দেখতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ সিলেটের সংসদ সদস্যরা। তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

অনলাইন ডেস্ক