Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

  তরিকুল ইসলাম    ২ নভেম্বার, ২০২৪ ১৬:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

মেহেরপুরের গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠান উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা ও গাংনী উপজেলা সমবায় কমকর্তা মনিরুজ্জামান।

পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়কপ্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এরপর সমবায় দিবস উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নিবাহী অফিসার প্রীতম সাহা।

  আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গাংনী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, রায়পুর মড়কা খাল ব্যবস্থা কমিটির সভাপতি আব্দাল হক, সমবায় সমিতির সভাপতি ও সাংবাদিক তোফায়েল আহমেদ, এশিয়ান টেলিভিশন ও ঢাকা প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহাম্মেদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, মানবজমিন জেলা প্রতিনিধি সাহাজুল ইসলাম ইসলাম সাজু, উপজেলা সমবায়ের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদক, সমিতির সদস্য বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

তরিকুল ইসলাম