Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ৬০ জন যাত্রী নিয়ে মোংলায় নৌকাডুবি

৬০ জন যাত্রী নিয়ে মোংলায় নৌকাডুবি

 অনলাইন ডেস্ক    ২৬ মে, ২০২৪ ১৩:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি নৌকা আজ রোববার (২৬ মে) সকালে ডুবে গেছে। অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।

তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। ট্রলার দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি।

আরও পড়ুন: শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছেন না ওমর সানি...

যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

অনলাইন ডেস্ক