Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পঁচা খাবার দেওয়ায় আবারো সিলগালা ইবির ঢাকা বিরিয়ানি হাউজ

পঁচা খাবার দেওয়ায় আবারো সিলগালা ইবির ঢাকা বিরিয়ানি হাউজ

 ইবি প্রতিনিধি    ৭ জুলাই, ২০২৪ ১৬:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

খাবারে পঁচা ডিম দেওয়ার অভিযোগে আবারো সিলগালা করে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড়ে অবস্থিত ঢাকা বিরিয়ানি হাউজ। এর আগেও গত ১৫ মে বাসি খাবার বিক্রির অভিযোগে একদফা দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছিল।

আজ রবিবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে দোকানে খেতে আসা শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে বিরিয়ানি হাউজটি সিলগালা করে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, ইয়ামিন মাসুম, মোঃ নাসির মিয়া এবং নিরাপত্তা শাখার সদস্যরা। খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার রাতে দুজন শিক্ষার্থী এই দোকানে রাতের খাবার খেতে আসেন।

খিচুড়ির সাথে ডিম নিলে ডিমটি পঁচা পান। এ সময় দোকানের কর্মচারী পঁচা থাকার কথা স্বীকার করলে তারা মালিককে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে বলেন।

কিন্তু গতকালও দোকানের মালিক প্রক্টরিয়াল বডি বা শিক্ষার্থীদের সাথে দেখা না করলে আজ দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি এসে হোটেলটি সিলগালা করে দেন।

সহকারী প্রক্টর আমজাদ হোসেন বলেন, এর আগে ঢাকা বিরিয়ানি হাউজের বিরুদ্ধে পঁচা খাবার দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল। এর প্রেক্ষিতে আমরা একবার হোটেলটি সিলগালাও করে দিয়েছিলাম।

পরবর্তীতে খোলার পড়ে আবারো আজকে পচা ডিম পাওয়ায় অভিযোগ পেয়ে এখানে আসলে দোকানের কর্মচারী পচা ডিমের বিষয়টি স্বীকার করেছে। তাই আমরা দোকানটি বন্ধ করে দিয়েছি। এ বিষয়য়ে প্রক্টর স্যারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইবি প্রতিনিধি