জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের এল্যামানাই এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল হক রিফাত এবং সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) মনোবিজ্ঞান বিভাগের ল্যাব রুমে ৭ সদস্য বিশিষ্ট কমিটি টি গঠন করা হয়।
কমিটিতে বাকি দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ, জয়েন্ট সেক্রেটারি শরিফুল ইসলাম ভুঞাঁ, ২য় জয়েন্ট সেক্রটারি মো:আলামিন, ৩ য় জয়েন্ট সেক্রেটারি আম্বিয়া খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মোহাব্বত হোসেন বাবু।
প্রসঙ্গত, মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অশোক কুমার সাহা বলেন, এ্যালামানাই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের এসেট। এ্যালামানই শক্তিশালী হলে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উপকার হয় বিশেষ করে গরিব মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।
আরও পড়ুন: ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ...
এজন্য কার্যকরী এবং গতিশীল এ্যলামানই তৈরি করতে হবে।২/১ বছরের মধ্যে মেধাবী শিক্ষার্থীরা ডিপার্টমেন্টের কোয়ালিটি দেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।আমাদের ডিপার্টমেন্টের উন্নয়ন করা লাগবে যেখানে এ্যালামনাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মনোবিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারম্যান আকরামুজ্জামান বলেন,এ্যালামানাই এর প্রধান কাজ হবে বিভাগের উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলা।
আমাদেরকে এ্যালামানই এর ক্যাপাসিটি বাড়াতে হবে, ফান্ড রাইজিং এর ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা য ভালো অবস্থানে যেতে, ভালো চাকরি পেতে এ্যালামানই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জবি প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































