নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪৮ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাবের ৪২২টি টহল দল টহল দিচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম গত মঙ্গলবার জানান, ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।
আরও পড়ুন: গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ১০...
যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।
ইমরান খান আরও বলেন, প্রতীক বরাদ্দের পর সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র্যাব।
এদিকে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, নাশকতাকারীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় জড়াতে পারে এমন কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্পর্কে তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ পুলিশ সদর দফতরের।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































