Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে মাদকসেবীর জেল ও জরিমানা

গাংনীতে মাদকসেবীর জেল ও জরিমানা

 নিজস্ব প্রতিবেদক    ৬ মে, ২০২৪ ১০:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা এলাকায় রোববার (৫ মে) সকাল সোয়া ৭টার সময় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আব্দুস সালাম (৫০) নামের এক মাদক সেবীকে আটক করেছে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা।

আব্দুস সালাম ধানখোলা গ্রামের মাঠপাড়ার মৃত ইদু শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম রোববার (৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম বলেন, ধানখোলা মাঠপাড়া এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় তার বাড়ির উঠান থেকে আটক করা হয়।

আরও পড়ুন: ৩ দিনের জন্য বন্ধ হচ্ছে বাইক চলাচল...

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ঘটনাস্থলে পৌঁছে মাদক সেবনের দায়ে আব্দুস সালামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারনির ২১ ধারা মোতাবেক তাকে এক হাজার টাকা জরিমানা ও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এরপরে গাংনী থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ সময় গাংনী থানা পুলিশের এস আই কামরুজ্জামানসহ একটি টিম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিজস্ব প্রতিবেদক