Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ফেনসিডিলসহ নারী আটক

গাংনীতে ফেনসিডিলসহ নারী আটক

 অনলাইন ডেস্ক    ১৩ জুন, ২০২৪ ১১:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মেহেরপুরের গাংনীতে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার সময় নওয়াপাড়া বাজারের দূরবর্তি স্থানে অভিযান চালিয়ে ৪০ বােতল ভারতীয় ফেনসিডিলসহ তানিয়া আক্তার (৩০) নামের একজন নারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃত তানিয়া জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের বিপ্লব হােসেনের স্ত্রী।

র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটিদল আটক করে।

আরও পড়ুন: সাতসকালে শাড়িতে উষ্ণতা ছড়ালেন পরীমণি...

ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, এদিন সন্ধ্যার দিকে ধলা এলাকা থেকে মাদকের একটি চালান আসছে এমন গােপন সংবাদের ভিত্তিতে গাংনী -কাথুলী সড়কের নওয়াপাড়া বাজারের কিছুদূরে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, এসময় ৪০ বােতল ভারতীয় ফেনসিডিলসহ তানিয়া আক্তার নামের এক নারীকে আটক করা হয়। তাকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অনলাইন ডেস্ক