৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে গত শুক্রবার বিকাল ৪টার সময় গাংনী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়জন করা হয়।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, যাদের ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে সমৃদ্ধ হচ্ছে আমাদের এই বাংলাদেশ সেই জাতীয় চার নেতাকে গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা।
আরও পড়ুন: গাংনী মটর শ্রমিক ইউনিয়ানের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত...
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইলা আরজুমান বানু শিলা, মেহেরপুর জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সাহিদুজ্জামান শিপু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মিজানুর রহমান রানা, বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ওবায়দুর রহমান কমলসহ গাংনী উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































