মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার (১৮মে) সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, ৭৪ মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদসাহিদুজ্জামান খোকন, এমপি।
বিশেষ অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম,এ, খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।
উক্ত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ইটভাটার মাটির কারণে রাস্তায় চলাচল অনুপযোগী হওয়া ও চোরাচালান বৃদ্ধির বিষয় ছাড়াও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং উক্ত বিষয় গুলো সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দু।
সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউরিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কমিটির মাসিক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)































