Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাংনীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 তরিকুল ইসলাম    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

মেহেরপুরের গাংনীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোঃ কাবেল হোসেন ওরফে কাবিল (৬২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ কাবেল হোসেন উপজেলার হারাভাঙ্গা ফরাজীপাড়ার মৃত আমির ফরাজির ছেলে।

গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মোঃ কাবেল হোসেন ওরফে কাবিল তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১...

তার নামে কুষ্টিয়া দৌলতপুর থানায় ২৯-০৮-২০১৮ তারিখে একটি মাদক মামলা হয়। সে মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোঃ কাবেল হোসেন ওরফে কাবিলকে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।

তরিকুল ইসলাম