মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে আজ সোমবার (২৬ জুন) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ অসহায় দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়।
শ্যামপুর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন চাউল বিতরণের উদ্বোধন করেন।
চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, ঈদুল আজাহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ১০ কেজি চাউল আমরা সকল অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরন করবো এবং এই ঈদ উপহার পাওয়া জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন: মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে র্যালি...
এ সময় সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য তারিকুল ইসলাম, সহকারী সচিব রাজিয়া সুলতানা প্রমূখ।
প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ উক্ত ইউনিয়নের ১ হাজার ১শ অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































