Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন, ২০২৩ ১৬:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুরের গাংনীতে হাড়িয়াদহ গ্রামে আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে পানিতে ডুবে ফারদিন হোসেন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ফারদিন হোসেন উপজেলার একই গ্রামের প্রবাস ফেরত ফরজ আলীর ছেলে ও পূর্বমালসাদহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।

রায়পুর ইউনিয়ন পরিষদ সদস্য রাজু আহমেদ জানান, শিশু ফারদিনকে নিয়ে তার বাবা ফরজ আলী গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনুস আলী রাজু’র পুকুরে গোসল করেছেন। শুক্রবার (১৬ জুন) দুপুরের কোন এক সময় ফারদিন হোসেন পরিবারের লোক চক্ষুর আড়ালে আবারো একা একা ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

আরো পড়ুন: গাংনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও আহত ১

স্থানীয়রা ফারদিনের ভাসমান দেহ পুকুর থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামিল শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফারদিন হোসেন সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে গিয়ে হয়তো তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক