জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য কোটি টাকা মূল্যের নতুন গাড়ি কেনা হচ্ছে। আজ মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, প্রতিটি গাড়ির দাম এক কোটি টাকার বেশি হলেও মূল দাম ৩৫ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা। বাকিটা কর। এসব গাড়ি দীর্ঘদিন চলবে।
এসময় গত ৫ বছরে বিভিন্ন অনিয়মের জন্য ১৭৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন: সৌদিতে হজ পালনে গিয়ে ৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু...
সরকারি চাকরিতে বর্তমান শূন্য পদের সংখ্যাও জানান তিনি। মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১ জন। ১৩ লাখ ৯৬ হাজার কর্মরত রয়েছে। শূন্য পদ রয়েছে এ পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































