মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি ও আলু বিক্রেতাদের বিক্রয় রশিদ প্রদান না করায় মেহেরপুরের গাংনীতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের দুটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আজ এই অভিযান পরিচালিত হয়।
মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক সজল আহমেদ জানান, মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করার অপরাধে গাংনী স্টুডেন্ট কর্নারের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে ১৫হাজার টাকা এবং আলু বিক্রেতাদের বিক্রয় রশিদ প্রদান না করায় মেসার্স সততা ভান্ডারের স্বত্বাধিকারী শাহাদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
আরও পড়ুন: পাগলী ও সদ্যজাত সন্তানকে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় মহাসীন আলী...

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান সহ জেলা পুলিশের একটি টিম অভিযান স্থানে উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































