মেহেরপুরে ২০ গ্রাম হেরোইসহ আটক-১

  তরিকুল ইসলাম    ১৬ ডিসেম্বার, ২০২৪ ২৩:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

মেহেরপুরে ২০ গ্রাম হেরোইসহ জামারুল নাড়া (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ সোমবার রাত ৮ টার দিকে তাকে আটক করে।

আটককৃত জামারুল নাড়া সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত চাঁদ আলী নাড়ার ছেলে।

মেহেরপুর জেলা ডিবি অফিসার ইনচার্জ গোপাল কুমার জানান, মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার হরিরামপুর পূর্বপাড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে জামারুল নাড়াকে আটক করে।

এ সময় তার কাছে থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। আটককৃত জামারুল নাড়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি

তরিকুল ইসলাম