মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলার চেয়ারম্যান এমএ খালেক বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহাকে ফুলের শুভেচ্ছা জানান।

এর আগে প্রীতম সাহা খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। ইউএনও প্রীতম সাহা ৩৫তম বিসিএস ক্যাডার হিসাবে প্রথম চাকরি জীবনে যোগদান করেছিলেন। তার বাসা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়।
আরও পড়ুন: আপনাদের চেয়ে আমাদের আনন্দ বেশি, মণ্ডপে গিয়ে বললেন মাশরাফী...
এছাড়াও উপজেলার চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমূখ।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































