Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 স্কুল বাদ দিয়ে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকেন শিক্ষক

স্কুল বাদ দিয়ে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকেন শিক্ষক

  মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল জেলা প্রতিনিধি    ২৮ জানুয়ারী, ২০২৪ ১০:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

নড়াইলের লোহাগড়া উপজেলার চরবালিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেনের বিরুদ্ধে স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা-বানিজ্য নিয়ে ব্যস্ত থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

এসব অভিযোগ তুলে ওই শিক্ষকের বদলী চেয়ে গত ২৩ জানুয়ারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীরা।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন বিদ্যালয় চলাকালীন সময় সরকারি দায়িত্ব পালন না করে হোমিও, এ্যলোপথিক ঔষধের ব্যবসা এবং মোবাইল এজেন্ট ব্যাংকিং কাজে ব্যস্ত থাকেন। শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ আত্ম উন্নয়নমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেন না তিনি।

স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক তাকে বারবার অনুরোধ করলেও তিনি বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দেন না। বিগত ১৫ বছর যাবত তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।


এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য। অতিদ্রুত ওই শিক্ষককে বদলী করা হোক।

আরও পড়ুন: বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি...

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক মোঃ মোশাররফ হোসেন বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে আমি অন্য কোনো কাজ করি না।

নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ লিখিত অভিযোগ পেয়েছি ৷ তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল জেলা প্রতিনিধি