Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সমবায়ের আর্থীক সহায়তায় স্বাবলম্বী শতশত পরিবার

সমবায়ের আর্থীক সহায়তায় স্বাবলম্বী শতশত পরিবার

  তরিকুল ইসলাম    ৭ জানুয়ারী, ২০২৫ ১৯:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

দুগ্ধ ও মাংস উৎপাদনে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় কার্যক্রম বিস্তৃতিকরণ প্রকল্পের মাধ্যমে ১ হাজার ৪০০ জন উপকার ভুগিকে আর্থিক সহায়তা প্রদান করা হয় । সেই আর্থিক সহযোগীতা পেয়ে স্বাবলম্বী হয়েছে অনেকেই।

ছিলো না পরিবারের আয়ের কোন উৎস ও মাথা গোঁজার ঠাঁই। সমবায়ের সহযোগিতায় স্বপ্ন পূরণ হয়েছে অনেক হতদরিদ্র পরিবারের।

মেহেরপুর সদর উপজেলায় ২০২২ সালে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় কার্যক্রম শুরু করে। উপজেলার ১ হাজার ৪০০ হতদরিদ্র পরিবারকে ১৫ মাস পরে ২৪ কিস্তিতে মাসে ৪ হাজার ২ শত টাকা করে পরিশোধ শর্তে ৩% মুনাফা হারে ১ লক্ষ্য ৫ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। সে টাকা দিয়ে গাভী পালন করে অনেকে হয়েছে স্বাবলম্বী। করেছে পাকা বাড়ী ও উপার্জন করার জন্য কিনেছে ব্যাটারী চালিত রিকশা। হাসি ফুটেছে ওই সকল দরিদ্র পরিবারের মানুষের মুখে।

এখন তাদের হয়েছে গোয়াল ভরা বিভিন্ন জাতের গরু। সমবায় অফিস থেকে প্রথম ঋণ পেয়ে গরু পালন করে হয়েছেন লাভবান, করেছেন পাকা বাড়ি, আবার কেউ কিনেছেন রিক্সা। প্রথম ঋণ পরিশোধের পর পেয়েছেন দ্বিতীয় ঋণ, কিনেছেন গাভী গরু। মাথা গোঁজার ঠাঁই পেয়ে পরিবার গুলো এখন স্বাচ্ছন্দে জীবনযাপন করছেন ।

আর্থিক ভাবে দূর্বল থাকা পরিবার গুলো সমবায় থেকে ঋণ নিয়ে গাভী কিনে হয়েছেন স্বাবলম্বী। আগে যারা বেড়ার ঘরে থাকতো এই ঋণ পেয়ে গরু পালন করে করেছেন পাকা বাড়ি ও পাকা গোয়াল ঘর। ফিরে পেয়েছেন পরিবারে আথিক সচ্ছলতা এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

১ হাজার ৪০০ জন উপকারভোগীদের চার দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন দিয়ে ৩% মুনাফা হারে ১ লক্ষ্য ৫ হাজার ঋণ দেওয়া হয়। প্রকল্প থেকে ঋণ গ্রহীতারা সকলেই ৫০-৬০ হাজার টাকা করে লাভবান হয়ে এখন স্বাবলম্বী বলে জানান মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান।

তরিকুল ইসলাম