কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম(১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টার সময় পাকুন্দিয়া- কিশোরগঞ্জ সড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম উপজেলার চন্ডিপাশা গ্রামের ভুঁইয়া বাড়ির রফিক মেম্বারের ছেলে এবং কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার সময় নিহত মোস্তাকিম বাইসাইকেল চড়ে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সামনে দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানায় তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটির ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































