গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সহ সারা দেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩৬ এর উপধারা (১) প্রয়োগ করে উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্ব স্ব উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ প্রদান কর এক প্রজ্ঞাপন জারি করে।
ফলে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য থাকায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে, দায়িত্ব পালন করবেন।
এদিকে আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র এবং ৬১ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
এর আগে, ১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে।
একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
পরদিন ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































