Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিক্ষক- শিক্ষার্থীদের মধ্যে ডাক বিভাগের সেবা সম্পর্কে অবহিতকরন প্রচারণা

শিক্ষক- শিক্ষার্থীদের মধ্যে ডাক বিভাগের সেবা সম্পর্কে অবহিতকরন প্রচারণা

 জাহিদ হাসান মুক্তার,কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৬ জানুয়ারী, ২০২৪ ১৪:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 81 বার

কিশোরগঞ্জে স্কুল- কলেজ পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ডাক-বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিতকরন ও সেবা গ্রহণে উদ্ভুদ্ধকরণ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।


(২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের উদ্যোগে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডাক-বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। যাতে ডাক-বিভাগ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে।পরে অনুষ্ঠানে এক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসর উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় সার্কেল এর সহকারী পোস্ট মাস্টার জেনারেল শুভ সুত্র ধর,কিশোরগঞ্জ পশ্চিম উপ বিভাগের পোস্ট অফিস পরিদর্শক আমিনুল হক,পাকুন্দিয়া উপজেলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার ছানোয়ার উদ্দিন সহ স্কুল কলেজের শতাধিক শিক্ষক শিক্ষার্থী।

জাহিদ হাসান মুক্তার,কিশোরগঞ্জ প্রতিনিধি