দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর নৌকা মার্কা প্রতীকে ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরপুর-২ (গাংনী) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভোট পেয়েছেন মাত্র ৪৯ হাজার ৫৯৩ ভোট।
গাংনী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রীতম সাহা এ ফলাফল ঘোষণা করেন। মেহেরপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৫৫ হাজার ৯২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৩৪ জন। আর মোট ভোট কেন্দ্র সংখ্যা ৯০টি।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































