Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

 নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বার, ২০২৪ ১৭:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় দিলরুবা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী  সাজেদুর  রহমান (৪৮) আহত হয়েছেন। মেহেরপুর সদর উপজেলার সদর উপজেলার কলায়ডাঙ্গা গ্রামের সাজেদুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, হিরা ও তার স্বামী  সাজেদুর  মােটরসাইকেলযােগে বাড়ি থেকে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে মধ্যে বামন্দী কামারপাড়া নামক স্থানে পৌঁছালে,মেহেরপুর থেকে কুষ্টিয়া গামি একটি ড্রাম ট্রাক পিছন থেকে মােটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তারা স্বামী-স্ত্রী মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এক পর্যায়ে হিরা ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার স্বামী সাজ্জাদ । পথচারীরা আহত  সাজেদুর  স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশের একটিদল লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক