মেহেরপুরের আমঝুপিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী নামের একজন নিহতের ঘটনায়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহির স্টাফ রিপোর্টার সিরাজউদ্দৌলা পাভেলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মানব উন্নয়ন কেন্দ্র (মওক) এর সামনে আজ সোমবার সকাল ১১ টার সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়।
নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় উৎসক জনতা মানব উন্নয়ন কেন্দ্র (মওক) অফিস ভাঙচুর করতে গেলে সেই ভিডিও ধারণ করতে যান চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান। এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।
আরও পড়ুন: আনসারের ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী...
স্টাফ রিপোর্টার চ্যানেল24 রাশেদুজ্জামান জানান, যে মোটরসাইকেলটির সাথে সড়ক দুর্ঘটনা হয়ে একজন নিহত হয়েছে, সেই মোটরসাইকেল চালককে মানব উন্নয়ন কেন্দ্রের আটকা রাখা হয়েছিল, এমন সংবাদের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতার নিয়ে ভিডিও সংগ্রহ করার সময় দুর্বৃত্তরা হামলা চালায়।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি ফজলুল হক মন্টু জানান, সড়ক দুর্ঘটনায় নিহতর ঘটনার যে অপকর্মগুলো আছে সেগুলো ঢাকতেই আজ সাংবাদিকদের উপরে হামলা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানায়ছি।
মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক বলেন, সাংবাদিকরা সাধারণ মানুষের জন্য বস্তু নিষ্ঠুর সংবাদ তুলে ধরে। আজকে মানুষরূপী কিছু মানুষ সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। পুলিশদের অনুরোধ করেছি সিসিটিভির ফুটেজ দেখে আজ সন্ধ্যা পর্যন্ত এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য।
মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের ব্যবস্থা নেওয়া হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































