Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রেমের প্রস্তাবে সারা না পেয়ে মেয়ের মা’কে মারধর

প্রেমের প্রস্তাবে সারা না পেয়ে মেয়ের মা’কে মারধর

 কিশোরগঞ্জ প্রতিনিধি:     ২০ সেপ্টেম্বার, ২০২৪ ১৬:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 277 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রেমের প্রস্থাবে সাড়া না পেয়ে এক মাদরাসা ছাত্রীর মাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ঐ ছাত্রীর মা কে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ভর্তি করা হয়।

গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে বখাটের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রায়ই মাদ্রাসায় যাতায়াতের পথে উত্যক্তে অতিষ্ঠ হয়ে মাদ্রাসা ছাত্রী (১৭) বখাটের অভিভাবকের কাছে নালিশ করে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়ের বাড়িতে হামলা চালিয়ে ছাত্রীর মা’কে বেধড়ক পিটিয়ে আহত করে ওই বখাটে। আহত ওই ছাত্রীর মা বর্তমানে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত ওই বখাটের নাম মো.হানিফ মিয়া। সে উপজেলার কোদালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের নেশাগ্রস্থ বখাটে হানিফ মিয়া মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্যক্ত করতো। এবিষয়ে বখাটের মা-বাবা এবং নানার কাছে মৌখিকভাবে নালিশ করে ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল ১১টায় ছাত্রীর বাড়িতে হামলা করে বখাটে হানিফ মিয়া। এসময় ছাত্রীর মা’কে বেধড়ক মারধর করে আহত করে। একপর্যায়ে ছাত্রীর মা অচেতন হয়ে পড়লে বখাটে চলে যায়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে বখাটে হানিফের অত্যাচারে মাদ্রাসা যাওয়াই বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার আমি বাড়িতে না থাকার সুযোগে বখাটে হানিফ হামলা করে আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। আমি বখাটে হানিফের উপযুক্ত শাস্তি চাই।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ প্রতিনিধি: