১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ রাজবাড়ী সদর থানা এলাকার থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করেন।
দুই ভাই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মোজাহার শেখের দুই ছেলে মো. মোশারফ শেখ (৩৪) ও মো. রাকিব শেখ (৩১)।
গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা এবং মাদক বিক্রি করা নগদ ১৬ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান আসামিদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলো।
তিনি আরও বলেন, রাজবাড়ী সদর থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































