Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই, ২০২৪ ১২:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: শাটডাউনকে পুঁজি করে সহিংসতার সুযোগ দেওয়া হবে না: ওবায়দুল কাদের...

মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ।

সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ আলী, সাধারণ সম্পাদক পিন্টু মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার, সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জুলকার নাইম বাইজিদ, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম আল রাতুল, সরকারি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক