Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মানুষের জন্য কাজ করবো, গালি নিয়ে চিন্তা করি না: প্রধানমন্ত্রী

মানুষের জন্য কাজ করবো, গালি নিয়ে চিন্তা করি না: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৫ জুলাই, ২০২৪ ০৮:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

মানুষের জন্য কাজ করে যেতে কেউ সমালোচনা করলেও পরোয়া করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (জুলাই ২৪) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটরস গিল্ডসের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও হেড অব নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এনেছি আমরা, এটা তো বৃথা যেতে পারে না। যতক্ষণ আছি, ততক্ষণ মানুষের যাতে কষ্ট না হয়, তার জন্য যা যা করণীয় আমি করবো। তাতে কে গালি দিলো আর সুনাম করলো, ওইটা নিয়ে আমি চিন্তা করি না। আমি চাই দেশের মানুষ ভালো থাকুক।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্রদলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ছাত্র আন্দোলনে লাশ পড়ার আগেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য চলে এলো যে, লাশ পড়ে গেছে। লাশের খবর দিলো কে তাদের? লাশ ফেলার নির্দেশটা কে দিলো?

আরও পড়ুন: এইচএসসির স্থগিত পরীক্ষা কবে শুরু জানা গেল...

যারা আজ দেশের সর্বনাশ করলো, তারা গণমানুষের জন্য বানানো সব স্থাপনায় আঘাত করেছে। ক্ষতি হয়েছে জনগণের। তাই জনগণকেই এই জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায়, মানুষ যাতে সঠিক সংবাদ জানতে পারে, সেভাবেই সংবাদ পরিবেশন করুন আপনারা।

অনলাইন ডেস্ক