Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চুয়াডাঙ্গায় মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

 অনলাইন ডেস্ক    ২২ নভেম্বার, ২০২৩ ১৮:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গায় জবেদা খাতুন (৫০) নামের এক নারীকে হত্যার দায়ে তার ছেলে মুকুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ বেলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার রায় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার সময় নিজেদের বাড়িতে জবেদা খাতুনকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন তার ছেলে মুকুল হোসেন। জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: টাকা চুরি করে দুই বান্ধবী নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির ছাত্র...

এই ঘটনার দিন রাতে নিহত জবেদা খাতুনের ভাই মোঃ আলাউদ্দিন চুয়াডাঙ্গা সদর থানায় মুকুল হোসেনকে আসামি করে একটি হত্যার মামলা দায়ের করেন।

এই মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই হাসানুজ্জামান ২০২১ সালের ৩১ ডিসেম্বর মামলার একমাত্র আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণিত হওয়ায় মুকুল হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অনলাইন ডেস্ক