Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গোপালপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালক নিহত

গোপালপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালক নিহত

 অনলাইন ডেস্ক    ১৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে আজ বুধবার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় সবুজ মিয়া নামের এক ভ্যান চালক নিহত হয়।

নিহত সবুজ মিয়া সদর উপজেলার গোপাপুর গ্রামের কাশেম আলীর ছেলে।

জানা গেছে, আজ দুপুরে দিকে মেহেরপুর – কুষ্টিয়া মহাসড়কের গোপালপুর মোড়ে সবুজ মিয়া তার ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঠিক ওই সময় গাংনী থেকে মেহেরপুরের দিকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা মারে।

আরও পড়ুন: এডিসি সানজিদার বিষয়ে এই প্রথম মুখ খুললেন হারুন...

স্থানীয়রা সবুজ মিয়াকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ওই উক্ত ঘটনার পর প্রাইভেট কার গাড়ি চালক গাড়িটি নিয়ে দ্রুত শ্যামপুর বেলতলাপাড়া রাস্তা দিয়ে পালিয়ে যায়।

অনলাইন ডেস্ক