মানবদেহের জন্য বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য আদালতের বিচারক আলাউল কবীর এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই ড্রিংকসগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টারবো।
আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে কোম্পানিগুলোর মালিকপক্ষকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
আরও পড়ুন: ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের...
এর আগে, সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ কামরুল হোসেন অনুমোদনহীন ৫ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিষিদ্ধ চেয়ে মামলা করেন।
তিনি বলেন, ঔষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ঔষুধ না ড্রিংকস। এগুলোর আবার বিজ্ঞাপনও চলছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বললেও কোনো কোম্পানি শোনেনি। কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































