দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় বিআরটিসি বাস ও রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ভ্যানের যাত্রী।
নিহতদের মধ্যে দুজন হলেন, বটতলী গ্রামের রিকশাচালক আব্দুল মজিদ (৫০) ও চিরিরবন্দর উপজেলার প্ল্যান বাজারের মোঃ নাজু ইসলাম (৪০)। তাৎক্ষণিকভাবে নিহত অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলে জবিতে স্বাক্ষর সংগ্রহ...
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৭টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের রানীরবন্দর এলাকায় রংপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়।
দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে দিনাজপুর-রংপুর মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখে।
নাইম, দিনাজপুর






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































